দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বদলির আদেশে মানিকগঞ্জের হরিরামপুর থানা থেকে বিদায় নিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসেন। তবে তার বিদায় ছিল অন্যরকম। ফুলের তোড়ার পাশাপাশি কেউ নিয়ে এসেছেন বাড়ির গাছের লাউ, কেউ মৌসুমি ফল, আবার কেউ হাঁস-মুরগি। এসব উপহার দিয়ে নিজেদের মতো করে প্রিয় কর্মকর্তাকে বিদায় জানান স্থানীয়রা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে হরিরামপুর থানা প্রাঙ্গণে বিদায়ী ওসি আফজাল হোসেনকে বিদায় এবং নবাগত ওসি জে ও এম তৌফিক আজমকে বরণ করে নিতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে নতুন কর্মস্থলের উদ্দেশে রওনা দেন ওসি মোহাম্মদ আফজাল হোসেন। এ সময় থানার বাইরে থাকা স্থানীয়রা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কেউ হাত নেড়ে বিদায় জানান, কেউবা আবেগ ধরে রাখতে না পেরে চোখের পানি মুছতে থাকেন।
স্থানীয়দের এমন ভালোবাসায় বিদায়ের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন ওসি আফজাল হোসেন।
তিনি বলেন, হরিরামপুরে দায়িত্ব পালনের সময় স্থানীয় মানুষের কাছ থেকে অনেক সহযোগিতা ও ভালোবাসা পেয়েছেন। বদলি চাকরিরই একটি অংশ। তবে বিদায়বেলায় হরিরামপুরবাসী যেভাবে তাকে সম্মান ও ভালোবাসা জানিয়েছেন, তা তিনি কখনো ভুলবেন না।
/অ